• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের মাঝে বিএনপি নেতার ত্রাণ সহায়তা প্রদান

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পি.এম.
শেয়ার করুন 0
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের মাঝে বিএনপি নেতার ত্রাণ সহায়তা প্রদান

চট্টগ্রাম বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহ ত্রাণ সহায়তা প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, চট্টগ্রাম জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট শওকত ওসমান, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, নুর হোসেন, হামিদ বাহার চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী জাহাঙ্গীর, মেম্বার ইসমাইল, মেম্বার শাহাজাহান, রশিদ আহমদ, মাওলানা শামসুল ইসলাম, কাইছার আলম, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল হুসাইন শাপলা, যুবদল নেতা আব্দুল মালেক, জাহেদুল ইসলাম আলমগীর, পারভেজ, ছাত্রদল নেতা এনামুল হক, সুমন, নাঈম, আবির, আরিফুল ইসলাম, রায়হান, রাব্বি, মাকসুদ, ইউনুছ সহ প্রমুখ!

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ, আবদুল কাদেরের ৫টি পরিবার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু