• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ


প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরার সময় ষাটোর্ধ এক ব্যক্তি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস রংপুরের ডুবুরী দল দিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। দুপুর ১টা পর্যন্ত ডুবুরী দল নিখোঁজ ব্যক্তিকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে পারেনি বলে রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর জানিয়েছেন। 

নিখোঁজ ব্যক্তি ওই ইউনিয়নের রতি সোলাগাড়ি মৌজার বাসিন্দা রহিম উদ্দিন ওরফে ভাকিরা(৬২)। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কারকারী। 

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে টনি জাল দিয়ে ডাংরারহাট এলাকার সোলাগাড়ী মোহাম্মদ আলী মেম্ম¦ারের বাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরার সময় নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় তার সাথে অপর সঙ্গীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টায় চালায়। পরে রংপুর থেকে ডুবুরী দল এসে নিখোঁজ রহিম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে নিখোঁজ ব্যক্তিকে ৪ঘন্টায়ও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।  বিষয়টি নিশ্চিক করেছে রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু