• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে ওমর সানীর ক্ষোভ

বিনোদন ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ এ.এম.
জনপ্রিয় নায়ক ওমর সানী -ছবি সংগৃহীত

জনপ্রিয় নায়ক ওমর সানী সম্প্রতি দেশে বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানের নামে অর্থ আদায়ের প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, এসব অনুষ্ঠানে অংশ নিতে অনেক শোবিজ তারকা ৩০ হাজার, ৫০ হাজার বা এমনকি এক লাখ টাকা পর্যন্ত প্রদান করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় নিজের ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, “আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য এত টাকা দিচ্ছেন! তাদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি, চিটার-বাটপারও বেশি।”

ওমর সানী আরও লিখেছেন, “কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন-নিজেকে প্রশ্ন করেছেন?” তিনি বলেন, “একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।”

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে তিনি একই ধরনের মন্তব্য করেই সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন, “অ্যাওয়ার্ড-বাণিজ্য চলছে প্রায় ৮০ শতাংশ অনুষ্ঠানে। অফার ছিল আমাদের দুজনের, কিন্তু যাইনি। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, তবে বলব, অ্যাওয়ার্ড-বাণিজ্য চলছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি