• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নেত্রকোণায় জেলা শিল্পকলা একাডেমিতে উকিল মুন্সীর স্মরণ সভা অনুষ্ঠিত

  নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে  প্রয়াত মরমি কবি ও সাধক উকিল মুন্সীর স্মরণে  শিল্পকলা একাডেমির হল রুমে আজ ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে  উকিল মুন্সীর জীবনদর্শন ও তাঁর গান নিয়ে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, বিশেষ অতিথি মোঃ আরিফুল ইসলাম সরকার, উপ পরিচালক স্থানীয় সরকার নেত্রকোনা।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা অধ্যক্ষ রাজুর বাজার কলেজিয়েট স্কুল, কবি তানভীর জাহান চৌধুরী সাধারণ সম্পাদক নেত্রকোনা সাহিত্য সমাজ, আ ফ ম রফিকুল ইসলাম আপেল সভাপতি শিকড় নেত্রকোনা, সাদমান চৌধুরী পাপ্পু আহবায়ক জাসাস নেত্রকোনা জেলা উকিল মুন্সীর নাতি কুলকুল আহমেদ শাহ প্রমুখ।  সন্ধ্যা  পর্যন্ত বাউল শিল্পীরা উকিল মুন্সীর রচিত ‘শুয়াচান পাখি’, ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’সহ জনপ্রিয় গান পরিবেশন করেন।

স্মরণ অনুষ্ঠানে  উকিল মুন্সীর জীবনদর্শন ও তাঁর গান নিয়ে প্রবন্ধ পাঠ করেন বিভিন্ন সংস্কৃতিকর্মী অতিথি বৃন্দ।

১৮৮৫ সালের ১১ জুন নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার নূরপুর বোয়ালী গ্রামে উকিল মুন্সী জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালের ১২ ডিসেম্বর তিনি মোহনগঞ্জের জৈনপুর গ্রামে বেতাই নদের কূল ঘেঁষে নিজ বাড়িতে মারা যান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত