• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নড়াইলে ষাঁড়ের লড়াই -১ জনের মৃত্যু

  নড়াইল প্রতিনিধি
প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামে ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে ষাঁড়ের দৌঁড় খেয়ে রমেন মোল্যা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। খুলনা থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল রমেনের মরদেহ বাড়িতে আনা হয়েছে। তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রি।  

রমেন কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে। রমেন প্রায় আট কিলোমিটার দুর থেকে রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে গুরুতর আহত হন।  

রমেনের মামাতো ভাই আনিস শেখসহ প্রত্যক্ষদর্শীরা জানান, লড়াই শুরু হলে হঠাৎ করে একটি ষাঁড় মাঠ থেকে বাইরের দিকে দৌঁড় দেয়। আত্মরক্ষার্থে দর্শকেরা দৌড়াদৌড়ি শুরু করেন। একপর্যায়ে রমেন ষাঁড়ের দৌড় খেয়ে পড়ে গিয়ে খাবারের ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ষাঁড়টি রমেনকে চেপে ধরে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত