• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২ মাসে সারাদেশের খাস জমির হিসাব হবে: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ -ছবি সংগৃহীত

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, সারাদেশে যত খাস জমি আছে, তা দুই মাসের মধ্যে হিসাব নেওয়া হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বিগত সময়ে প্রকল্পগুলো একটা মাফিয়া চক্রের হাতে ছিল। বিগত সময়ে মাফিয়ারা রেল, সড়ক, সেতু ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ কয়েকটি খাতের প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিল। তবে এখন তাদের সেই সুযোগ নেই।’

ড. মাহমুদ আরও জানান, “বিগত সময়ে প্রকল্পগুলো কিছু মাফিয়া চক্রের হাতে ছিল। রেল, সড়ক, সেতু ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতে তাদের জড়িত থাকার সুযোগ ছিল। তবে এখন সেই সুযোগ নেই। এখন দেখার বিষয় তাদের দক্ষতা এবং পূর্বের রেকর্ড। একজনের নামে অন্যের কাজ দেওয়া হবে না, নতুনরা সুযোগ পাবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে খুলবে কি বন্ধ শ্রমবাজার
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে খুলবে কি বন্ধ শ্রমবাজার
বিএনপি এমপির সেই বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করলেন স্পিকার
বিএনপি এমপির সেই বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করলেন স্পিকার
হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার
হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার