• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শেরপুরে সীমান্তে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার

  শেরপুর প্রতিনিধি
প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শেরপুর শ্রীবরদী উপজেলা সীমান্তের বগুলাকান্দি এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। 

বুধবার (১৭ সেপ্টেম্বর)  সকালে উপজেলার কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্বাবধানে হাবিলদার আবুল কাশেম ও নায়েক আব্দুর রহিমসহ বিজিবির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। 

এসময় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৫শ টাকা।

তিনি আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে যেকোনো নাশকতা ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রেখেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত