• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সব রকম সংঘর্ষ থেকে বিরত থাকতে বিএনপি নেতাদের নির্দেশ

  পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতমূলক মধ্যস্থতাকারী কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ত না থাকার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মী স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতমূলক মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এ দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক ও আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই সকলকে কেবল রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সম্পূর্ণভাবে নিয়োজিত থাকতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিএনপি কর্মীদের সর্বদা জনগণের সাথে ভদ্র, অমায়িক ও মানবিক আচরণ করতে হবে। জনগণই আন্দোলনের মূলভিত্তি—তাই তাদের পাশে থেকে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের মাধ্যমেই দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে—এই নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত