• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

  নীলফামারী প্রতিনিধি
প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী কলেজ স্টেশনের অদূরে মনসাপাড়া গ্রামের চেতাশার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই জাহিদুলকে রেললাইনে বসে থাকতে দেখা যায়। পরে ট্রেন আসার সময় তিনি উঠে দু’হাত প্রসারিত করে বুক টান করে দাঁড়িয়ে যান। ট্রেনচালক বারবার হর্ণ বাজালেও তিনি সরেননি। একপর্যায়ে দ্রুতগামী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ট্রেন চালক মজিবুল হক বলেন, “আমি একাধিকবার হর্ণ বাজিয়েছি। তারপরও তিনি সরে যাননি। ফলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।

নিহত জাহিদুল নীলফামারী শহরের শান্তিনগর (কানছিরার মোড়) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেসের চালক দুর্ঘটনার বিষয়টি আমাদের জানালে আমরা রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা