• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

বিনোদন ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি) ২৪তম পারফরম্যান্স অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিজেএফবি’র টাইটেল স্পন্সর, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।

এসময় অনুষ্ঠানের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীতশিল্পী বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির শিল্পী ফরিদা পারভীনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সিজেএফবি’র সভাপতি এনাম সরকার জানান, ২৪তম পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৭ অক্টোবর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তামিম হাসান জানিয়েছেন, এবারের আয়োজনও বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর হবে। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক এম এস রানা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিজেএফবি’র ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা।

এবারও সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার সেরা তারকাদের মনোনয়ন করা হবে এবং চূড়ান্ত পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে দেশের স্বনামখ্যাত তারকাদের পারফরম্যান্স থাকবে। সহযোগী পার্টনার: ইউরোকোলা, ভাসাভী ফ্যাশন, পারসোনা, জি-সিরিজি, টেরানোভা ডেভেলপমেন্ট লি., ধ্রুব মিউজিক স্টেশন ও অনলাইন নিউজ পোর্টাল প্রতিফলন ডট কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি