• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সফলতার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে: ড. ইউনূস

   ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

সফলতার জন্য যে কোন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার রাতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। এর আগে ডি-এইট শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে ফিলিস্তিন সংকট অবসানে সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। সম্মেলনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। 

মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী  সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক সালামা দাউদ। এসময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মাহমুদ সিদ্দিকও উপস্থিত ছিলেন। 

স্থানীয় সময় রাতে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, স্বপ্ন দেখতে হবে। না হলে জীবনে সফলতা আসে না। 

তিনি জানান, স্বপ্ন দেখেছিলেন বলেই নানা চ্যালেঞ্জের মাঝে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরেন ডক্টর ইউনূস বলেন, সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসার বিকল্প নেই। 

থ্রি জিরো প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকে এগিয়ে যেতে হলে অবশ্যই শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য- এই তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে।  

এর আগে ডি এইট শীর্ষ সম্মেলনের এক বিশেষ অধিবেশনে ফিলিস্তিন সঙ্কটের দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। 

ইসরাইলি বাহিনীর বর্বতার অবসানে সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। 

ফিলিস্তিনি জনগণের অধিকার সমর্থন করে দেয়া জোরালো বক্তব্যের জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন-পিএলও এর মহাসচিব হুসেইন আল শেখ। কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এসময় পিএলও মহাসচিবকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের সংকলন গ্রন্থ 'আর্ট অফ ট্রায়াম্ফ’ উপহার দেয়া হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান