{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

রাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী

রাবি প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
রাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১১টি এবং ছাত্রীদের জন্য ৬টি হল রয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন, বিজয় ২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই ৩৬ হলে ৭ জন।

তবে রোকেয়া, জুলাই ৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে ওই ৩টি পদ শূন্য থাকবে।

ড. সেতাউর রহমান জানান, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়া হল সংসদ চলবে; অন্য কোনোভাবে এগুলো পূরণ করা সম্ভব নয়।

এবারের নির্বাচনে রাকসুর মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫। যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৭ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি হল সংসদে ৫৯৭ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অনেকে আচরণ বিধি লংঘন করে আগেই লিফলেট বিতরণ শুরু করেছে। বিষয়গুলো আমরা দেখছি।

ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের জন্য ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ থাকবে। শিক্ষার্থীরা মোট ৬টি ব্যালটে ভোট দিয়ে রাকসু, সিনেট ও হল সংসদে প্রতিনিধি নির্বাচিত করবেন। আগামী ২১ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হতে যাচ্ছে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত