• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা, আটক ২

  কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তিন কিশোরীকে চীনে পাচারের চেষ্টা করতে গিয়ে একজন চীনা নাগরিক ও একজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে স্থানীয় প্রশাসন। 

রোববার দিবাগত রাতে কেন্দুয়া পৌরসভা এলাকার সলফ কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা কেন্দুয়া থানা হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত কিশোরীরা পরিবারের লোকের অনুমতি নিয়ে বাড়ি থেকে ঢাকা যাওয়ার কথা বলে। তবে তাদের সঙ্গে থাকা চীনা নাগরিক লি ওয়েইহাও ও বাংলাদেশী নাগরিক ফরিদুল ইসলাম সন্দেহজনক আচরণ এবং বিয়ে সংক্রান্ত অনির্বচনীয় কাগজপত্র দেখানোর কারণে স্থানীয়রা সতর্ক হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে।

প্রাথমিক তদন্তে ফরিদুল ইসলামের মোবাইল ফোনে বাংলাদেশের বিভিন্ন এলাকার কিশোরী মেয়েদের ছবি, ভোটার আইডি, পাসপোর্ট এবং অর্থ লেনদেনের চ্যাটিং পাওয়া গেছে। এতে সন্দেহ আর বেড়ে যায়। 

কেন্দুয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মনে করেন, বিয়ের ফাঁদে দরিদ্র ও অসহায় মেয়েদের চীন পাঠানোর এই চক্র স্থানীয়দের সতর্কতায় ধরা পড়েছে। প্রশাসন বলেছে, বিদেশি নাগরিকদের বৈধ ভিসা ও পাসপোর্ট ছাড়া কোনো এলাকায় অবস্থান করা উচিত নয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা