• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অতিরিক্ত ফি কমানোর দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার সাঘাটার উপজেলার বোনারপাড়া সরকারি কলেজ কর্তৃক ফরম ফিলাপের ফি অতিরিক্ত হওয়ায় তা কমানোর দাবীতে মানববন্ধন করে বোনারপাড়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। 

১৪ সেপ্টেম্বর, রবিবার বোনারপাড়া সরকারি কলেজ গেটে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মনিরুজ্জামান শুভ, শাকিল আহমেদ রুদ্র,মেজবাহুল মীম,রাফিদুল ইসলাম রাফিদ,আরাফাত হোসেনসহ অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর জীবনযাপন করেন। শিক্ষার ব্যয় বৃদ্ধি করে শিক্ষা গ্রহণের পথকে সংকোচিত করার নজির আমরা দেখতে পাচ্ছি। যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পরীক্ষার ফর্ম ফিলাপের ফি বাড়ানো। সেশন ফি এর নামে অতিরিক্ত ফি চাপিয়ে দেয়া হচ্ছে। ইনকোর্স পরীক্ষার ফি ৬০০ টাকা দেয়ার পরও আবার ১৫০ টাকা অতিরিক্ত যুক্ত করেছে  কলেজ প্রশাসন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী প্রতি সাবজেক্ট এর ফী যে হারে বাড়ানো হয়েছে তা নেক্কারজনক। বোনারপাড়া সরকারি কলেজের শিক্ষার্থী তা ঘৃণাভরে প্রত্যাখান করছে। মানববন্ধন পরবর্তী সময়ে গণস্বাক্ষর কর্মোসূচী  ও অধ্যক্ষ  বরাবর স্বারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। কিন্তু কলেজ প্রশাসন তাদের অবস্থান থেকে সরে আসেন নি। তাদের এমন অবস্থানের তীব্র নিন্দা জানায় শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা