• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স ছাড়া রেস্তোরাঁ পরিচালনার দায়ে উপজেলা প্রশাসনের অভিযানে জরিমানা।

উপজেলার শেখেরখীল, পশ্চিম পুঁইছড়ি ও চাম্বল
বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।

অভিযানে শেখেরখীল এলাকায় ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি বাল্কহেড ড্রেজার ও প্রায় ২ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি পশ্চিম পুঁইছড়ি এলাকায় এক হাজার ঘনফুট বালু ও পরিবহনের জন্য ব্যবহৃত দুটি মিনিট্রাক জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

অন্যদিকে চাম্বল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও রেস্তোরাঁ পরিচালনার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, "অবৈধভাবে বালু উত্তোলন এবং অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।" 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা