• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পুঠিয়ায় ৮০ হাজার টাকার অবৈধ জাল জব্দ

  রাজশাহী ব্যুরো
প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে চায়না দুয়ারী প্রায় ১৩শ মিটার, সুতা ও কারেন্ট জালসহ অন্যান্য প্রায় ২৫শ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকাও বেশি। এ সময় জালে আটকা পড়া বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী স্থানীয় বিল ও খালে অবমুক্ত করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারী জাল ও সুতার জাল, কারেন্ট জালসহ বিভিন্ন জব্দকৃত জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাস।

চায়না দুয়ারী জাল ও সুতা, কারেন্ট জাল ব্যবহারের ফলে মৎস্য প্রজাতি এবং জলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। জালে আটকা পড়া বিভিন্ন মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীগুলো বিল ও খালে অবমুক্ত করা হয়। এছাড়া যত্রতত্র এই জাল স্থাপনের কারণে পানির স্বাভাবিক প্রবাহে বাঁধার সৃষ্টি করে, যার ফলে দেখা দেয় জলাবদ্ধতা। আটককৃত জালগুলো পরবর্তীতে জন সম্মুখে ধ্বংস করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, চায়না দুয়ারী জাল, সুতা ও কারেন্ট জালসহ প্রায় ৩৮শ মিটার জালের প্রায় আনুমানিক দাম ৮০ হাজার টাকাও বেশি। এই অবৈধ জাল গুলো ব্যবহারের ফলে মৎস্য প্রজাতির ও জলজ জীববৈচিত্রের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই আমাদের এই মোবাইল কোর্ট পরিচালনা অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: শফিকুর রহমান
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা