• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিবহন সংকট নিরসনে বেরোবিতে যুক্ত হলো ৭টি বাস

ক্যাম্পাস (বেরোবি) প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের পরিবহন পুলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নতুন করে সাতটি বাস যুক্ত করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর ) সকালে বৃষ্টিভেজা আবহাওয়ায় এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আনুষ্ঠানিকভাবে বাসগুলোর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবি সিন্ডিকেট সদস্য ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, “একসঙ্গে সাতটি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন। এর ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার ভোগান্তি অনেকটাই কমে যাবে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত থাকবে।”

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান বলেন, “আজ আমাদের জন্য বিশেষ আনন্দের দিন। নতুন বাস যুক্ত হওয়ায় আমরা গর্বিত এবং উচ্ছ্বসিত। এটি আমাদের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম জানান, “দীর্ঘদিন ধরে পরিবহন সংকট ছিল। সীমিত পরিবহনের কারণে শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হতো। নতুন বাস সংযোজনের মাধ্যমে সেই ভোগান্তি অনেকটাই দূর হবে।”

এ সময় প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, “বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিয়েছে। এসব বাস্তবায়নে সময় প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ
জামায়াতের ইশতেহার প্রগতিশীল-উদ্ভাবনী, নারীরাও ইনক্লুসিভ
ঢাবি শিক্ষিকার মন্তব্য: জামায়াতের ইশতেহার প্রগতিশীল-উদ্ভাবনী, নারীরাও ইনক্লুসিভ
শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ আহত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ আহত