• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আইন-আদালত:

১২১তম বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পি.এম.
শেয়ার করুন 0
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি- ছবি সংগৃহীত
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি- ছবি সংগৃহীত

ঢাকার সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন আবারও পেছালো। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত আগামী ৩০ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন। মামলার তদন্তে অগ্রগতির ধীরগতি নিয়ে আদালত অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তদন্ত কর্মকর্তাদের দ্রুত অগ্রগতি আনার নির্দেশ দিয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। শুনানিতে বিচারক জানতে চান, “আপনি কি সিআইডিতে?” কর্মকর্তা জানান, তিনি পিবিআইতে। আদালত বলেন, “তদন্তের অগ্রগতিতে আমরা অসন্তুষ্ট। আপ্রাণ চেষ্টা করুন।”

মামলায় আসামি মোট ৮ জন, যার মধ্যে রয়েছেন রুনির বন্ধু তানভীর রহমান, বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ (হুমায়ুন কবির), রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু (বারগিরা মিন্টু/মাসুম মিন্টু), কামরুল হাসান (অরুণ), পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। তাদের সবাইকে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও স্বীকারোক্তি পাওয়া যায়নি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে হত্যা করা হয় সাগর সারোয়ার ও মেহেরুন রুনিকে। নিহত রুনির ভাই নওশের আলম রোমান মামলা দায়ের করেন। প্রথমে তদন্তভার ছিল শেরেবাংলা নগর থানার এক এসআইয়ের হাতে। চার দিন পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তভার নেন, দুই মাসেও রহস্য উদঘাটনে ব্যর্থ হন। এরপর হাইকোর্টের নির্দেশে র‍্যাবের হাতে দায়িত্ব আসে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন এবং ছয় মাসে তদন্ত শেষ করার নির্দেশ দেন। ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেস্টুরেন্টের টিস্যু কেন এত আকর্ষণীয়? জানুন বৈজ্ঞানিক কারণ
ছবি: ভিওডি বাংলা
জামিন পেলেন ব্যারিস্টার সুমন
ফাইল ছবি
আদালত অবমাননা, শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে তলব