• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের

ঢাকায় হালকা বৃষ্টিতে গাড়ির ধীরগতি, অফিসগামীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবসে ভোর থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। যদিও রাস্তায় পানি জমেনি, তবু যানবাহনের ধীর গতির কারণে অফিসগামীরা দুর্ভোগে পড়েছেন।

উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। হালকা বৃষ্টিতে গাড়িগুলোর গতি অনেকটা কমে গেছে, ফলে যাত্রীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছেন না।

সরেজমিনে দেখা গেছে, বনানী মোড় থেকে মহাখালী পর্যন্ত প্রাইভেটকার ও বাস দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে। রিকশা ও সিএনজির ভাড়া বেড়েছে। অফিসগামী রবিউল ইসলাম বলেন, “আজ এক ঘণ্টার বেশি সময় ধরে বাসে বসে আছি, এখনও বনানী পার হতে পারিনি।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় দিনজুড়ে কম-বেশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
রাতে ৬০ কিমি বেগে যেসব অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা
রাতে ৬০ কিমি বেগে যেসব অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা