• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উত্থানমূলক সূচকের মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৫,৫৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১,২০১ ও ২,১৫৬ পয়েন্টে পৌঁছেছে। এ সময় লেনদেন হয়েছে ১১১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টির শেয়ার। লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: খান ব্রাদার্স, শাইনপুকুর সিরামিক, সালাম স্টিল, রবি, ডোমেনেজ, আইপিডিসি, লাভেলো আইসক্রিম, সামিট অ্যালায়ন্স পোর্ট, রূপালি লাইফ ইন্স্যুরেন্স ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

ডিএসই সূচকের গতিশীলতায় দেখা গেছে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে এটি আরও ১২ পয়েন্ট বেড়ে ওঠে এবং ১০টা ২০ মিনিটে ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৫৫১ পয়েন্টে পৌঁছায়।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক সকাল সাড়ে ১০টায় ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫,৫৪৬ পয়েন্টে অবস্থান করছে। এ সময় সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ২০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল