• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এ.এম.
শেয়ার করুন 0
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন-ছবি সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন-ছবি সংগৃহীত

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক শোকবার্তায় তিনি বলেন, নজরুলগীতি ও দেশাত্মবোধকসহ নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীন পরিচিতি পেয়েছিলেন ‘লালনকন্যা’ হিসেবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তার গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকে নতুন মাত্রায় তুলে ধরেছিল। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি গান থেকে দূরে থাকেননি। সংগীতের প্রতি তার এই অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।

শোকবার্তায় উল্লেখ করা হয়, একুশে পদকপ্রাপ্ত এ গুণী শিল্পীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন তা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হবে এবং সাংস্কৃতিক অঙ্গনে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।  

লোকসংগীতের কিংবদন্তি ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
ছবি: সংগৃহীত
শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে