• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দিনে ভুরিভোজ রাতে যুবলীগ নেতাকে গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিমের নিমন্ত্রণে পুলিশের মাসিক ভোজে অংশ নিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা।

এমন ঘটনায় পরপরই ওসির নিরপেক্ষতা ও মান নিয়ে জেলাজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আর সমালোচনা ছড়িয়ে পড়তেই রাতেই সেই যুবলীগ নেতাকে গ্রেপ্তার দেখালেন পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক খানাপিনার আয়োজন করে থানা পুলিশ। ওই অনুষ্ঠানে থানা পুলিশ সদস্য, জেলা অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার, যুবলীগের সভাপতি মোক্তার বেপারীসহ অন্যরা।

এমন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

দেখা যায়, থানার মধ্যে পুলিশের আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতার উপস্থিত হওয়া নিয়ে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা। এদিকে সমালোচনার পর পর রাতেই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে মোক্তার বেপারী নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা। এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেফতার করা হয়েছে।’

তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, মোক্তার বেপারীকে নাওডোবা ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘আমরা যে কাউকেই গ্রেপ্তার করতেই পারি যদি মনে হয় সে কোনো অপরাধের সাথে জড়িত আছে। আর ওসির বিষয়ে আমরা খতিয়ে দেখছি, উনি যদি কোনো দোষ করে থাকেন উনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত