• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচাল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে পাঠান চিকিৎসক।

এ সময় দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। পরে দুপুর পৌনে ২টার দিকে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বেপরোয়া গতির কারণেই ঘটেছে এমন ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে থানা পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ