• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আজ মাহফুজের ওপর হামলা, আগামীকাল আপনি কিংবা আমি

নিজস্ব প্রতিবেদক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পি.এম.
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান-ছবি সংগৃহীত

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়ির সামনে শুয়ে পড়েন এবং ডিম নিক্ষেপ করেন। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। 

তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগের স্বরুপে ফেরা এবং ভবিষ্যতে এর খেসারতও চরমভাবে দিতে হবে বলে সবাইকে সতর্ক করেছেন। 

ঘটনার বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, “লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্ত করেছে আওয়ামী লীগ। এরা ও এদের দোসরা যে কত ভয়ংকর তা অচিরেই বুঝতে পারবেন। আজকে হয়তো মাহফুজ আলম, আগামীকাল আপনি কিংবা আমি।” তিনি আওয়ামী লীগের এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড