• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

নুরের উপর হামলাকারীদের রক্ষা করতে অদৃশ্য শক্তি কাজ করছে: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এর উপর বর্বর  হামলায় জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র জনতা। 

শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) ৬ টায় বাড্ডায় এই বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হবে। 

এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন," নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলা করে গত ২৯ আগষ্ট রাতে। সেদিন পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। সেই হামলার আজকে ১৪ দিন পেরিয়ে গেলেও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেদিন হামলায় কারা জড়িত ছিলো সেটার স্পষ্ট ফুটেজ থাকার পরও কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। সেই হামলায় জড়িতদের রক্ষা করতে এক অদৃশ্য শক্তি কাজ করে যাচ্ছে। অথচ সরকার আশ্বাস দিয়েছিলো দোষীদের বিচারের আওতায় আনবে। নুরুল হক নুরের উপর হামলার বিচার না হওয়ায় বুঝা যায় রাষ্ট্র সরকার চালাচ্ছে না। 

অদৃশ্য কোন শক্তি অন্য কোন দেশের সহযোগিতায় রাষ্ট্র কে নিজের মত করে চালাচ্ছে। আমরা জনদূর্ভোগ সৃষ্টি হোক এমন কোন কর্মসূচি দিতে চায় না।কিন্তু সরকার আমাদের যৌক্তিক দাবির বিষয়ে কর্ণপাত করছে না। সরকার যদি নুরুল হক নুরের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আগামীতে যমুনা কর্মসূচি দেওয়া হবে। আমরা চাই সেদিনের হামলার ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিচারের আওতায় আনুক।আমরা জনদূর্ভোগ সৃষ্টি হোক এমন কোন কর্মসূচি দিতে চায় না।কিন্তু সরকার আমাদের যৌক্তিক দাবি গুলো কর্ণপাত করছে না। সরকার যদি নুরুল হক নুরের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আগামীতে প্রধান উপদেষ্টার  বাস ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি দেওয়া হবে। আমরা চাই সেদিনের হামলার ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিচারের আওতায় আনুক।

একদিকে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উপর এমন হামলা অন্য দিকে আওয়ামিলীগ ও তাদের দোসরদের কে রাস্তায় মিছিল করে সুযোগ দেওয়া মানে গভীর ষড়যন্ত্র। এই আওয়ামিলীগ গত ১৫ বছর দেশে ফ্যাসিবাদ কায়েম করে ছিলো। আর আওয়ামিলীগ কে সহযোগিতা করেছিলো ১৪ দল ও জাতীয় পার্টি।২৪ এর ডামি নির্বাচনে অংশ নিয়ে যারা আওয়ামিলীগ কে সহযোগিতা করেছিলো সেই সব ডামি এমপিদেরকেও আটক করতে হবে।  জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামিলীগ দেশ ছেড়ে পালালেও জাতীয়, ১৪ দল এবং প্রশাসনে থাকা আওয়ামী দোসররা পালায়নি,তারা আওয়ামিলীগ কে পুনর্বূসনের চেষ্টা করছে। আওয়ামিলীগ কে পুনর্বাসনের ষড়যন্ত্রের নীল নকশা ভারত থেকে করা হচ্ছে। ভারতকে বুঝা উচিত আগে নিজের দেশ সামলানো। শ্রীলংকা, বাংলাদেশ ও নেপালের হাওয়া কিন্তু ভারতেও শুরু হচ্ছে। ভারতের বিভিন্ন প্রদেশ অনেক আগে থেকেই স্বাধীনতা জন্য আন্দোলন করে আসছিল। এখন তাদের উপযুক্ত সময় নিজেদের দাবি আদায়ে মাঠেই  নামে।

গণঅধিকার পরিষদের সহ সভাপতি আরিফুর রহমান বলেন,"নুরুল হক নুর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের আপোষহীন চরিত্র, তার ভূমিকা এই দেশের মানুষ জানে। 
সেদিন নুরুল হক নুরের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ হলো সরকারের দূর্বলতা। সরকার কে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিবো।

হোসাইন নুরের সঞ্চালনায়  আরও বক্তব্য রাখেন, আলমগীর অপূর্ব,মোঃ ইমরান, আবির ইসলাম সবুজ,মোঃ রাজু,মিঠু,বনি আমিন সিফাত,জুবায়ের, শাওন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান