• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্নীতিগ্রস্ত আমলাদের কেউ রেহাই পাবে না- দুদক

   ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।  

তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম এবং দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিগ্রস্ত আমলাদের কেউ রেহাই পাবে না।

মো. আক্তার হোসেন জানান, টিআইবি ও অন্যান্য সংস্থার ভাষ্যমতে এবং গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুদকের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে দুদক সিদ্ধান্ত নিয়েছে, আমলাতন্ত্রের যে কোনো স্তরের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অভিযোগ পেলে বা তা দুদকের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  

দুদক মহাপরিচালক বলেন, এক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এই বার্তা দিতে চায় যে, দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না।  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান