• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

   ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদ করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।  

বদলি হওয়াদের মধ্যে খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ), ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট এসবির প্রধান হিসেবে মো. শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়। তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় গত অক্টোবরে তাকে অবসরে পাঠায় সরকার। এরপর গাজীপুর মহানগরী পুলিশ (জিএমপি) কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে এসবিপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব দেওয়ার ১ মাস ২৩ দিনের মাথায় তাকে বদলি করা হলো। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান