• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা? ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি

ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  ফেনী প্রতিনিধি
প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে জেলা মহিলা দলের আয়োজনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি সালাম কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি জয়নাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু, সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতু। সভা সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দলমতের ভেদাভেদ ভুলে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এ দেশের মানুষ বোঝে না, বোঝার চেষ্টাও করে না।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
৫ বছরের আইনি লড়াই শেষে জমির দখল বুঝে পেলেন ক্রেতারা
ছবি-ভিওডি বাংলা
পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা