• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আগে টিক দেওয়া ব্যালট নিয়ে হাদী ‘কাঁচা নাটক হয়ে গেল না’?

ঢাবি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পি.এম.
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে পূর্বে টিক দেওয়া ব্যালট শিক্ষার্থীর হাতে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সমালোচনা করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী বলেছেন, “আগে টিক দেওয়া ব্যালট বাক্সে না ফেলে শিক্ষার্থীর হাতে কেন দেবে? ধরা খাওয়ার জন্য? খুব কাঁচা নাটক হয়ে গেল না?”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে উমামা ফাতেমার প্যানেলের প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, টিএসসি কেন্দ্রে তার পরিচিত এক ভোটার বুথে গিয়ে দেখেন ব্যালট পেপারে আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া রয়েছে। এ সময় সকাল সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ চলছিল।

এ অভিযোগের বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, “ব্যালট পেপার নিয়ে বুথে ঢোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। তবুও আমরা তাকে নতুন ব্যালট দিয়েছি।” তিনি আরও জানান, ইতোমধ্যে ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ করতেই হয়তো এমন অভিযোগ আনা হচ্ছে, অথবা শিক্ষার্থী নিজেই ভুল করেছেন।

রোকেয়া হলের রিটার্নিং কর্মকর্তা রুমানা পারভীন এনি বলেন, অভিযোগকারী আমার কাছ থেকে ব্যালট নিয়ে বুথে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর অভিযোগ করেন। আমরা তৎক্ষণাৎ সব ব্যালট যাচাই করেছি, কোনো অসঙ্গতি পাইনি। তবুও অভিযোগকারীকে নতুন ব্যালট দেওয়া হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি একপর্যায়ে কেন্দ্রে ঢুকে পড়েন। পরে রিটার্নিং কর্মকর্তারা তাকে সিসিটিভি ফুটেজ যাচাই করার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ