• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্রদল সমর্থিত প্যানেলের জরুরি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে ৫টা ৩০ মিনিটে মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ৮টায় শুরু হয় ডাকসুর ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ
ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে : শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে : শিক্ষামন্ত্রী