• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জ্বালানি সুবিধা না নেয়ার সিদ্ধান্ত মন্ত্রী ফকির মাহবুব আনামের

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পি.এম.
ছবি : সংগৃহীত

জ্বালানির ক্ষেত্রে সরকারের কৃচ্ছ্রসাধন নীতির সঙ্গে সংহতি জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

তিনি আগামী এপ্রিল, মে ও জুন—এই তিন মাস নিজের জন্য বরাদ্দকৃত কোনো জ্বালানি সুবিধা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জসীমউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে স্বেচ্ছায় এই পদক্ষেপ নিয়েছেন মন্ত্রী।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে সরকার যখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, তখন একজন মন্ত্রীর এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে বলে অনেকে মনে করছেন। এতে  উল্লেখযোগ্য অর্থ সাশ্রয়ের ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের ব্যয় নিয়ন্ত্রণ উদ্যোগের সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ এবং এটি দায়িত্বশীল নেতৃত্বের একটি ইতিবাচক দৃষ্টান্ত। টাঙ্গাইল -১ (মধুপুর -ধনবাড়ী) আসনের এমপি ফকির মাহবুব আনাম স্বপন।  তার এমন সিদ্ধান্তে দুই উপজেলার নেতৃবৃন্দ উচ্ছ্বস প্রকাশ করেছেন। তারা নিজদের গর্বিত মনে করছেন।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু