• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা?

অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে নির্বাচনের ফল: হামিম

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এ.এম.
শেয়ার করুন 0
শেখ তানভীর বারী হামিম-ছবি সংগৃহীত
শেখ তানভীর বারী হামিম-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের ভূমিকা নিয়েই ভিন্নমাত্রার আলোচনা চলছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম মনে করেন, অনাবাসিক শিক্ষার্থীরাই ভোটের চূড়ান্ত পরিস্থিতি বদলে দিতে সক্ষম হবেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট প্রদান শেষে হামিম বলেন, “অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিই বদলে দেবে ভোটের পরিস্থিতি। তাই সবাই আসুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।”

তিনি আরও জানান, গত ১৭ বছরে প্রায় সাড়ে চার কোটি নতুন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এর বড় অংশই তরুণ প্রজন্ম, যাদের অনেকেই এখন শিক্ষার্থী। তাই আজকের ভোট সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে হামিম বলেন, ভোটকেন্দ্রে কেউ বাধ্য হয়ে বের হননি। একজন ভোটারের ভোট দিতে গড়ে ১০ থেকে ১২ মিনিট সময় লেগেছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন করেছে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। ভোটাধিকার প্রয়োগ না করে কেউ যেন বাসায় বসে না থাকেন।”

নির্বাচনে অনাবাসিক ও হোস্টেল শিক্ষার্থীদের উপস্থিতি এবং দায়িত্বশীল অংশগ্রহণই ভোটের ফলাফলে নির্ধারক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা