• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশ ভেরিফিকেশন বাতিলের চিন্তা

   ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

 

সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, ‘চাকরিতে রিক্রুটমেন্ট (নিয়োগ), বিভিন্ন ব্যাপারে পুলিশের ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি (বাধ্যতামূলক) জিনিস। এটা আমরা না রাখার সুপারিশ করছি। এটি কোথাও থাকবে না।’

কমিশন প্রধান বলেন, ‘আপনি নাগরিক, পাসপোর্ট নেবেন আপনার নাগরিক অধিকার। আপনাকে পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে? ইংল্যান্ডে পাসপোর্টের জন্য আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে।’

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কমিশন আছে, তাদের দৃষ্টিভঙ্গি কী জানি না। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হল এটি।’

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘আমার কাছে একটি জিনিস মনে হয়- খারাপ লোক যখন দেশে আসে, তাকে ঢুকতে না দেওয়ার কারণ কী? বরং সে ভেতরে এলে আমার সুবিধা হলো, তাকে শাস্তি দেওয়া যাবে। যদি কেউ চলে যেতে চায়, চলে গেল, অসুবিধা কি? বিমানবন্দরে এগুলো করা হয়, আমি মনে করি, এটি সময়ের অপচয় এবং অপ্রয়োজনীয়। কে করে এটি? এই যে অদৃশ্য শক্তি- আমার ব্যক্তিগত অভিমত- সেগুলো হওয়া উচিত নয়।’

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান