• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

তামিম–বুলবুল প্রতিদ্বন্দ্বিতায় জমজমাট বিসিবি নির্বাচন

স্পোর্টস ডেস্ক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পি.এম.
বিসিবি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি মাসের শুরুতে বোর্ড সভা শেষে এ তারিখ ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাদের অংশগ্রহণে এবারের নির্বাচন নিয়ে ইতোমধ্যে ক্রিকেটাঙ্গনে বাড়ছে উত্তেজনা।

গত মঙ্গলবার (২ সেপ্টম্বর) বুলবুল জানান, তিনি আবারও নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তার ভাষায়, “ওয়ানডে ইনিংস খেলতে চাই। যেসব কাজ শুরু করেছি, সেগুলো ভালোভাবে এগিয়ে চলেছে। তাই ধারাবাহিকতা বজায় রাখতেই নির্বাচন করছি।” তবে তিনি হুমকি পাওয়ার অভিযোগও তুলেছেন।

অন্যদিকে তামিম ইকবালের প্রার্থিতা শক্তিশালী হিসেবে বিবেচিত হচ্ছে। সাবেক নির্বাচক ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নির্বাচনের লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।

আজ (সোমবার) সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। বিসিবি একটি স্বতন্ত্র সংস্থা, তাই তারাই সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে যথাসময়ে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”

বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন

২৫ সদস্যের বিসিবি বোর্ডে তিন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন।

ক্যাটাগরি-১: ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১২ পরিচালক।

ক্যাটাগরি-২: জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন ১০ পরিচালক।

ক্যাটাগরি-৩: একজন পরিচালক নির্বাচিত হন ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায়।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করে ২ পরিচালক। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল