• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তৌহিদ আফ্রিদিকে নিয়ে দীঘির মন্তব্য, বন্ধ যোগাযোগ

বিনোদন ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পি.এম.
ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি-চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি-ছবি সংগৃহীত

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বর্তমানে তুমুল আলোচনায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি সংবাদের শিরোনামে।

এরই মধ্যে নানান অভিযোগের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও চলছে জোর আলোচনা। শোনা যায়, আফ্রিদি বিবাহিত এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অথচ একসময় চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনে। নেটিজেনদের অনেকেই ধরে নিয়েছিলেন, তারা হয়তো বিয়ের বন্ধনেও আবদ্ধ হবেন। তবে শেষ পর্যন্ত আফ্রিদির স্ত্রী হয়েছেন অন্য কেউ।

যদিও সবসময়ই আফ্রিদি ও দীঘি তাদের সম্পর্ককে নিছক বন্ধুত্ব বলেই দাবি করে এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও এই প্রসঙ্গ সামনে আসায় দীঘিকে প্রশ্নের মুখে পড়তে হয়।

এক সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘মাই টিভির একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় হয়েছিলো আফ্রিদির সঙ্গে। সেখান থেকেই বন্ধুত্ব। কিন্তু বিষয়টা হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়, যেটা আমরা কেউই ভাবিনি।’

নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন আফ্রিদি-এমন আলোচনার জবাবে তিনি বলেন, ‘আমরা কখনোই এভাবে কিছু বলিনি। উল্টো আফ্রিদি এ বিষয়ে খুবই স্ট্রিক্ট ছিল। তবে যখন বিষয়টা অতিরিক্ত বেড়ে যায়, তখন আমাদের পরিবারও বিব্রত হয়ে পড়ে।’

দীঘি আরও জানান, এমন একসময় এসেছিল যে প্রায় এক থেকে দেড় বছর আমাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। দেখা করাও বন্ধ করে দিয়েছিলাম। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি