{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, গরম কমতে পারে কিছুটা

নিজস্ব প্রতিবেদক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে তাপমাত্রা, স্বস্তি মিলতে পারে গরম থেকে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,  আজ রোববার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণও হতে পারে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত
দুপুরের আগেই ৮ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা