• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শিল্পকলায় সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান

বিনোদন ডেস্ক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পি.এম.
কিংবদন্তি সাবিনা ইয়াসমিন-ছবি সংগৃহীত

বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ৭১ বছর পূর্ণ করেছেন ৪ সেপ্টেম্বর। সদ্য ৭২-এ পা দেওয়া ‘কোকিলকণ্ঠী’ খ্যাত এই শিল্পীর দীর্ঘ সংগীতজীবন উদযাপনের জন্য অনুষ্ঠান আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সাবিনা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং সম্মাননা প্রদান করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, যার শিরোনাম ‘শুধু গান গেয়ে পরিচয়’। এ পর্বে থাকবে সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দেশের বরেণ্য শিল্পীদের স্মৃতিচারণা, নবীন শিল্পী ও সংগীত পরিচালকদের কম্পোজিশনে সাবিনার গান, এবং প্রধান আকর্ষণ হিসেবে সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা আফজাল হোসেন।

সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ৬ বছর বয়সে ‘অল পাকিস্তান স্কুল মিউজিক কম্পিটিশন’-এ প্রথম পুরস্কার জেতেন। এ পর্যন্ত তিনি ষোলো হাজারের মতো গান রেকর্ড করেছেন, যার মধ্যে চলচ্চিত্রের গান, আধুনিক বাংলা গান, পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, গজলসহ বিভিন্ন ধরনের গান অন্তর্ভুক্ত।

সাবিনা ইয়াসমিন ১৯৮৩ সালে ভারতের বিশ্ব উন্নয়ন সংসদ থেকে ‘সংসদ রত্ন’ উপাধি পেয়েছিলেন এবং ১৯৮৫ সালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে সর্বোচ্চ পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’ পান ১৯৯৬ সালে এবং ‘একুশে পদক’ লাভ করেন ১৯৮৪ সালে। তিনি বাংলাদেশের একমাত্র শিল্পী, যিনি শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে ১৫বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ