• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ এ.এম.
সালমান শাহ। ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজ এক বেদনাবিধুর দিন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো জাতি। কেটে গেছে ২৯ বছর, তবুও কোটি ভক্তের মনে এ দিন ফিরে আসে শোক, বিস্ময় আর গভীর ভালোবাসা নিয়ে।

সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটে। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। মাত্র চার বছরের ক্যারিয়ারে (১৯৯৩-১৯৯৬) ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি বাংলা সিনেমায় অনন্য ইতিহাস গড়েন। কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে, দেনমোহর, প্রিয়জনসহ একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয়ে অমলিন আসন গড়ে নেন তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলা হলেও শুরু থেকেই তা নিয়ে রহস্য ও প্রশ্নের অবসান হয়নি। এখনো আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সালমান শাহর মৃত্যুতে শুধু চলচ্চিত্র অঙ্গন নয়, গোটা বাংলাদেশ হারিয়েছিল এক প্রিয় মুখ ও আশার প্রতীককে। তার অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি।

মৃত্যুর এত বছর পরও তিনি আছেন অগণিত ভক্তের হৃদয়ে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তার সিনেমা ট্রেন্ড করে, তরুণ প্রজন্ম অনুসরণ করে তার স্টাইল ও ক্যারিশমা। সালমান শাহ আজ শুধু একজন অভিনেতাই নন, তিনি এক কালজয়ী সাংস্কৃতিক প্রতীক।

তার ২৯তম মৃত্যুবার্ষিকীতে ভক্ত-অনুরাগীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন বাংলা চলচ্চিত্রের এ চিরঅমলিন নায়ককে। কোটি হৃদয়ের নায়ক সালমান শাহ বেঁচে আছেন তার কাজ আর দর্শকের ভালোবাসায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি