• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ভূমিকম্প দুর্গতদের জন্য বিজিএমই-এর জরুরি মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ১ সেপ্টেম্বরের বিধ্বংসী ভূমিকম্পে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই মানবিক সংকটে বিজিএমইএ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ২ হাজার পোশাক অনুদান দিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম অনুদানকৃত পোশাক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের জয়েন্ট অপারেশনসের জিএসও-২ (নৌ), লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুজ্জামান খানের হাতে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব (ক্রাইসিস ম্যানেজমেন্ট) মুনসুর খালেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, ভূমিকম্পে ১,৪০০-এর বেশি মানুষ নিহত, ৩,০০০-এর বেশি আহত এবং ৮,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসার অভাবে সেখানে মারাত্মক মানবিক সংকট তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের নির্দেশে আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই কার্যক্রম সমন্বয় করছে এবং বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে। বিজিএমইএ এই উদ্যোগে অংশ নিয়ে তার মানবিক দায়িত্ব পালন করছে।

বিজিএমইএ মনে করছে, এই মানবিক সহায়তা আফগান ভাই-বোনদের প্রতি সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সাহায্য করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল