• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

স্ত্রীসহ জি এম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পি.এম.
জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদের। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে।

দলীয় অভ্যন্তরীণ টানাপোড়েন এবং রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার মধ্যেই বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুদক সূত্র জানায়, তাদের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান চলছে। সেই অনুসন্ধান প্রক্রিয়া যাতে বিঘ্নিত না হয়, সে কারণেই বিদেশ যাত্রা সীমিত করা হয়েছে। 

বর্তমানে  জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী শেরীফা কাদের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্বে রয়েছেন।

দলটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, জোট রাজনীতিতে পরিবর্তন, নেতৃত্ব নিয়ে বিভক্তি ও অভ্যন্তরীণ কোন্দল-সব মিলিয়ে জাতীয় পার্টি একধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে চেয়ারম্যান দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দলের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত  এ বিষয়ে জিএম কাদের বা শেরীফা কাদেরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে