• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

জাঁকজমক আয়োজনে ভিওডি বাংলা’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাকজমক আয়োজনে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা (VodBangla) এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামটরস্থ ভিওডি বাংলা কার্যালয়ে কেক কাটাসহ দিনব্যাপি নানা আয়োজনে এই উদযাপন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিওডি বাংলা’র হেড অব নিউজ মুনজুর মিলন ও সিনিয়র রিপোর্টার শামীম চৌধুরী বিশাল।

ভিওডি বাংলা’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত

ভিওডি বাংলা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফাতেমা সালাম প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত থেকে আগত সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ভিওডি বাংলা’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত

বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা মীর সরফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু, শেখ রবিউল আলম রবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আকরামুল হক মিন্টু, স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জাকির, যুব নেতা সানোয়ার আলম, কাউসার, মামুন, ছাত্রনেতা শ্রাবণ,  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি রাশেদ প্রধান, বেসরকারি টেলিভিশন আরটিভির প্রধান বার্তা সম্পাদক ইলিয়াস হোসাইন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, ঢাকা রিপোর্টার ইউনিটির সহ-সভাপতি গাজী আনোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সহ সভাপতি ওসমান গনি বাবুল, মাহমুদুল হাসান, গীতিকার ও সুরকার ইথুন বাবু প্রমুখ। এছাড়াও দেশের ব্যবসায়ী, সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত

গত বছরের ১ সেপ্টেম্বর এক ঝাঁক তরুণ সাংবাদিকদের সমন্বয়ে পথচলা শুরু করে ভিওডি বাংলা (VOD Bangla)। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন ভিওডি বাংলা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। আজকের এই দিনে তার (সম্পাদক) প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছে ভিওডি বাংলা পরিবার।

ভিওডি বাংলা’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত

ভিওডি বাংলা/ এমপি

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর