• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

তাহসানের সংগীতজীবনের ২৫ বছর পূর্তি

বিনোদন ডেস্ক    ১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পি.এম.
জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান-ছবি সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান তাঁর সংগীতজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ কনসার্ট আয়োজন করতে যাচ্ছেন। রজতজয়ন্তী উদযাপন করতে চলতি মাসে তিনি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন।

তাহসান সম্প্রতি ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, তার রজতজয়ন্তী কনসার্ট ট্যুরের সূচনা হবে ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড শহরে। এরপর তিনি মঞ্চে উঠবেন ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে। ইতিমধ্যেই কনসার্টের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

তাহসানের সংগীতজীবন শুরু হয় ১৯৯৮ সালে অল্টারনেটিভ রক ব্যান্ডের মাধ্যমে। পরে তিনি ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে পেশাদারভাবে সংগীতে প্রবেশ করেন। একক ক্যারিয়ারে তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

সংগীতের পাশাপাশি অভিনয়েও তাহসান সমানভাবে সফল। টিভি নাটক থেকে ওয়েব সিরিজ-প্রতিটি ক্ষেত্রেই তার উপস্থিতি উল্লেখযোগ্য। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছেন, গত বছর ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরে এসেছেন। এছাড়া জনপ্রিয় গেম শো 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'-এর প্রথম সিজন সঞ্চালনার মাধ্যমে তিনি উপস্থাপনাতেও নতুন মাত্রা যোগ করেছেন।

সংগীত, অভিনয় ও উপস্থাপনায় বহু প্রতিভার অধিকারী তাহসান খান এবার তার সংগীতজীবনের রজতজয়ন্তী উদযাপন করছেন আন্তর্জাতিক মঞ্চে। ভক্তরা উৎসুক হয়ে অপেক্ষা করছেন এই সফরের প্রতিটি পারফরম্যান্স উপভোগ করার জন্য।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি