• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ০৮:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান না হলে উন্নয়নের বড় বড় দাবি অর্থহীন। পানির মতো একটি মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না। এ ধরনের সংকট নিরসনে সবসময় পাশে থাকব।

রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর রূপনগর ইস্টান হাউসিং জি ব্লক (ঢাকা ওয়াসা মডস জোন-৪) এলাকায় ১১ নম্বর পানির পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘রূপনগরের ইস্টার্ন হাউজিং ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন এই পাম্প চালুর মাধ্যমে সেই সংকট দূর হবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।’

তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে হলে শুধু শিক্ষা ও খেলাধুলার সুযোগই নয়, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানায়, এ উদ্যোগের ফলে বহু পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তারা আমিনুল হককে এ জনকল্যাণমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানায়।

এ সময় সিটি ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন রাজু,পল্লবী দ্বিতীয় পর্ব বাড়ী মালিক সমিতির সভাপতি আমিনুল বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির