• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিন নির্মাণশ্রমিকের মৃত্য

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ০৭:১৪ পি.এম.
সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিন নির্মাণশ্রমিকের মৃত্য হয়েছে। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বেলা আড়াইটার দিকে শহরের বড় বাজার সংলগ্ন খালইস্ট এলাকার সিঙ্গাপুরপ্রবাসী সবুজ কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। সকালে তারা নির্মাণাধীন ভবনে কাজ শুরু করেছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করে ঢাকনা লাগানোর জন্য এক শ্রমিক ভেতরে প্রবেশ করলে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকে নামেন। কিন্তু তারাও একইভাবে আক্রান্ত হয়ে ভেতরে আটকা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্যাংক থেকে গ্যাস অপসারণ করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে যায়। তবে তার আগেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। আমাদের ধারণা, ট্যাংকে প্রচুর গ্যাস জমে থাকায় অক্সিজেনের সংকটে তাদের মৃত্যু হয়েছে।”

পরে মরদেহগুলো মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার