• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

বিসিবি সভাপতি হলে ক্রিকেট এগিয়ে নিব: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০৫:০৬ পি.এম.
তামিম ইকবাল খান-ছবি সংগৃহীত

আগামী অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিচালক পদে লড়াই করার পাশাপাশি পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবির সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তামিম ইকবাল খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিজয়ী হলে দেশের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নেবেন, সেই পরিকল্পনা প্রকাশ করেছেন।

তামিম বলেন, “বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়। মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এখন সময় এসেছে নতুন চিন্তাভাবনা আনার জন্য এবং সেই মানুষকে খুঁজে পাওয়ার, যার মানসিকতা আধুনিক এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সক্ষম।”

তিনি আরও বলেন, “সবাই বলছে বাংলাদেশকে আধুনিক ক্রিকেট খেলতে হবে। তবে শুধু খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললেই হবে না, সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতাও আধুনিক হতে হবে। পুরোনো চিন্তাভাবনা নিয়ে চললে সমস্যার সমাধান হবে না।”

নির্বাচিত হলে তামিম আগামী প্রজন্মের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান। তবে চার বছরের মেয়াদে সব কিছু একসাথে করার চেষ্টা করলে সঠিক ফল পাওয়া সম্ভব নয়।

তামিম সভাপতি হলে প্রধানত কয়েকটি বিষয়ে মনোযোগ দেবেন। তার মতে, বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হলো পরিকাঠামো উন্নয়ন। খেলোয়াড় ও কোচ থাকলেও তাদের উন্নতির পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। বর্তমানে একই একাডেমি মাঠে একসঙ্গে সাতটি দল অনুশীলন করে। তিনি বলেন, “বিপিএল বা ডিপিএল চলাকালে এক মাঠে সাত দল অনুশীলন করে। অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড, প্রায় ১৩০ কোটি টাকা এফডিআর থাকা সত্ত্বেও যথাযথ পরিকাঠামো নেই।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী চার বছরে পরিকাঠামো উন্নয়ন সম্পন্ন করতে পারলে আগামী ৮-১০ বছরে বাংলাদেশ ক্রিকেট উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “যদি কোনো ব্যবসা শুরু করি, কিন্তু কারখানা না থাকে, তবে পণ্য কোথায় তৈরি হবে?”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল