• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০ দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২ আজ নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা

মাদক ব্যবসায়ী ও চুরি-অপরাধে জড়িত রহিম ড্রাইভার আটক

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ৩১ আগস্ট ২০২৫, ১২:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে মাদক ব্যবসা ও চুরি-অপরাধে জড়িত কুখ্যাত রহিম ড্রাইভারকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে অরনখোলা পুলিশ ফাড়ির এসআই বিমল চন্দ্র পাইন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত রহিম ড্রাইভার মধুপুর উপজেলার জলছত্র পঁচিশমাইল এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। এছাড়া গাড়ি ও মোবাইল চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, রহিম ড্রাইভারকে আটক করার চেষ্টা বা তার কর্মকাণ্ডে বাধা দিতে গেলে তিনি উল্টো হুমকি দিতেন। তিনি স্থানীয়দের উদ্দেশে বলতেন- “যদি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দাও, তবে পুলিশের কাছে বলে দেব যে তুমিও আমার মাদক ব্যবসার অংশীদার।” ফলে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রকাশ্যে কোনো প্রতিবাদ করার সাহস পেত না।

এলাকাবাসীর অভিযোগ, রহিম ড্রাইভারের কারণে অত্র অঞ্চলের অনেক তরুণ ও শিক্ষার্থী বিপথগামী হয়ে পড়ছে। মাদকের প্রভাবে সমাজে অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয়রা রহিম ড্রাইভারের বিরুদ্ধে কঠোর আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এলাকায় পুনরায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে।

পুলিশ জানায়, আটক রহিম ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যা