• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

জেডআরএফ'র পরিচালক ডা. শাহ আমান উল্লাহ'র বাবা আর নেই

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৮:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) অন্যতম পরিচালক ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা মাহমুদ উল্লাহ মারা গেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) 

শনিবার (৩০ আগস্ট ) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে সন্ধ্যা ৬টা৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 

মরহুম মাহমুদ উল্লাহ পেশাগত জীবনে ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে শোকবাণী দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়াও শোক জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুম মাহমুদ উল্লাহর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
ভোররাতে আমির হামজার বিনীত অনুরোধ
ভোররাতে আমির হামজার বিনীত অনুরোধ
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ১০ দিনের কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ১০ দিনের কর্মসূচি