• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৭:৪৫ পি.এম.
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায়।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহসহ ১২টি জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয় বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
 
বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে’, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
 
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায়। পাহাড়ি-সমতলের উন্নয়নে ৩১ দফা রূপরেখা দেয়া হয়েছে।
 
অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দানবীয় সরকারের নির্যাতনের শাসনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিযে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করবো। সংখ্যালঘু বলা যাবে না, আমরা সবাই সমান। সবার অধিকার সমান।
 
ফখরুল বলেন, দেশে চক্রান্ত চলছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, উগ্রবাদ ছড়িয়ে দেয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকাতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সবাইকে সজাগ থাকতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?