• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বাঁশখালীতে জমকালো আয়োজনে জুলাই স্মৃতি ফুটবলের সমাপ্তি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা যুব বিভাগের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বৈলছড়ি ইউনিয়ন একাদশ ২-১ গোলে পুঁইছড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই যুদ্ধে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফয়সাল, ওয়াসিমরা প্রাণ দিয়ে আমাদের নতুন দেশ উপহার দিয়েছেন। তাদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। আজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি আরও বলেন, বাঁশখালীতে একটি স্টেডিয়ামের জরুরি প্রয়োজন রয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলামকে উদ্দেশ করে তিনি নির্বাচনের আগেই জেলা মানের একটি স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ফাইনাল খেলার উদ্বোধন করেন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি তানজির হোসেন জুয়েল।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট ইমরানুল হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন। খেলা পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া।

খেলায় ব্যক্তিগত কৃতিত্বের দিক থেকে বৈলছড়ির ফরহাদ সর্বোচ্চ গোলদাতা, রুবেল ম্যান অব দ্যা ম্যাচ, আবু সাঈদ সেরা গোলরক্ষক এবং হেলাল ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন। এছাড়া সুশৃঙ্খল দল হিসেবে সরল যুব বিভাগ একাদশকে পুরস্কৃত করা হয়।

খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের দায়িত্বশীল অধ্যাপক শহিদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর কোম্পানী, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব, চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিন সহ উপজেলা জামায়াত, যুব বিভাগ ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল বৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ