• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

জঙ্গি মামলায় সতর্ক থেকে রাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৫:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের কাজ চলছে। তবে জঙ্গি বা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ভুল করে ছাড় দেওয়া হলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘জবাবদিহিতার পথে: গুমের শিকারদের স্মরণে দিন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সস (সিআইইডি) ও জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)।

ড. আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রায় ৯০ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে। তবে আশঙ্কা থাকে, যাদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন সত্যিই জঙ্গি হতে পারে। ভুল করে যদি কাউকে মুক্তি দেওয়া হয়, তাহলে চাপ আসবে—আমরা জঙ্গি ছাড়ছি কিনা সে প্রশ্ন উঠবে।”

তিনি জানান, গুম প্রতিরোধ আইন দ্রুত খসড়া আকারে তৈরি করা হয়েছে দিবসকে কেন্দ্র করে। তবে এটি চূড়ান্ত আইন নয়; আলোচনা ও পর্যালোচনার পরই তা প্রণয়ন করা হবে।

আসিফ নজরুল আরও বলেন, “আমরা গুম কমিশনের ৯০ শতাংশ সুপারিশ রেখেছি। তবে জাতিসংঘের সব প্রস্তাব বাস্তবায়ন দেশের প্রেক্ষাপটে সম্ভব নয়। কিছু সুপারিশ নিয়ে অবশ্যই আলোচনার সুযোগ আছে।”

আলোচনায় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম, গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান প্রমুখ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সিইজিআইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: পানিসম্পদমন্ত্রী
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সিইজিআইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: পানিসম্পদমন্ত্রী
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য